কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলার আলোচিত অস্ত্র ব্যবসায়ী নেচারুল হক (৫২)কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গত রবিবার (২৭ এপ্রিল) বিকেলের দিকে চকরিয়া বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নেচারুল হক (৫২) উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউপির ৩নং ওয়ার্ডের দরবেশকাটা এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্রিফিং মতে, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকেলে অবৈধ অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে নেচার নামের এক অস্ত্র ব্যবসায়ী চকরিয়া থেকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল।
এমতাবস্থায় র্যাব-১৫ সদর এর আভিযানিক দল বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তার কাছ থেকে ১টি এলজি পিস্তল, ২ রাউন্ড অ্যামোনেশন, ১টি বাটন ফোনসহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।