আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
কক্সবাজারে চাকা খুলে যাওয়া সেই বিমানের ঢাকায় অবতরণ
প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৫
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের চাকা খুলে যাওয়া ফ্লাইটটি। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, এদিন দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি। ফ্লাইটটি জরুরি ভিত্তিতে নিরাপদে অবতরণ করাতে সতর্কতার জন্য সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় শাহজালাল বিমানবন্দরে রানওয়ে।
উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে।
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.