আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সাংবাদিক শেখ আবদুল্লাহর পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক
প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২৫
আনোয়ারা সাংবাদিক সমিতি'র অর্থ সম্পাদক ও জাতীয় দৈনিক জনবানী পত্রিকার আনোয়ারা প্রতিনিধি সাংবাদিক শেখ আবদুল্লাহর পিতা আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) এর নেতৃবৃন্দ।
শুক্রবার(২৩ মে) সকাল সাড়ে ১০টায় চাতরী ইউনিয়ন ৬নং ওয়ার্ড মুহাম্মদ আলী বাড়ির নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন।শুক্রবার বাদে আছর মোহাম্মদ আলী বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সাংবাদিক শেখ আবদুল্লাহর পিতার মৃত্যুতে এক শোক বার্তায় সভাপতি এনামুল হক নাবিদ ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম বলেন, সাংবাদিক শেখ আবদুল্লাহ পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.