আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের পক্ষে থেকে শিক্ষার্থীদের বই বিতরণ
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সেবামূলক প্রতিষ্ঠান "রহমান ফাউন্ডেশন" এর পক্ষ থেকে বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
এই উপলক্ষ্যে শুক্রবার (২৩ মে) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরী গ্রামের রহমানিয়া ফোরকানিয়া মাদ্রাসায় এক বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী বুলবুল, সাংবাদিক মোজাম্মেল হক, মো. রিফাত মিয়া, ইশতিয়াক, রাহাদ, জিহান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী বুলবুল বলেন, রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার ছেলে-মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজও বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। আগামীতেও এলাকার শিক্ষার্থীদের জন্য সব ধরনের সহযোগিতা নিয়ে রহমান ফাউন্ডেশন পাশে থাকবে।
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.