আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী নিহত
প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২৫
রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উত্তর মেধা কচ্ছপিয়া গ্রামের উত্তর মেধা কচ্ছপিয়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান। তিনি জানান, আজ রবিবার সকালে মালুমঘাট বাজার থেকে মোটরসাইকেলযোগে খুটাখালী বাজারে যাচ্ছিলেন নজরুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় কচ্ছপিয়া বাজারের সামনে পৌঁছলে কক্সবাজারগামী এসআই এন্টারপ্রাইজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার বাইকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.