আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
খালে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৫
পেকুয়া উপজেলায় খালে গোসল করতে নেমে মো.পারভেজ উদ্দিন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত পারভেজ টইটং ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকার অটোচালক জাকের হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,বিকেল ৫টার দিকে টইটং ইউনিয়নের সীমান্ত ব্রীজ সংলগ্ন আলিগ্যাকাটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ উদ্দিন বিকেলে তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলাধুলা শেষে তারা সবাই স্থানীয় নুনিয়ার ছরা খালে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পারভেজ নিখোঁজ হয়ে যায়।
তার সহপাঠীরা অনেক খোঁজাখুঁজির পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজের এমন করুণ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পারভেজ উদ্দিনের সহপাঠী, প্রতিবেশী ও আত্মীয়রা সবাই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.