আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
চকরিয়ায় মাদক সেবনকালে তিন মাদকাসক্ত যুবক আটক, ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৫
চকরিয়া উপজেলা পরিষদের পুকুরের কর্নারে বসে প্রকাশ্যে মাদক সেবনকালে তিন মাদকাসক্ত যুবককে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলা পরিষদ এরিয়া থেকে তাদের আটক করা হয়।
পরে ধৃত মাদকাসক্ত যুবকরা স্বেচ্ছায় অপরাধ স্বীকার করলে চকরিয়া উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান গতকাল রাতে তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে তিনজনকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
দন্ডিত যুবকরা হলেন চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকার নুরুন্নবীর ছেলে মোঃ রিফাত (২০) নেজাম উদ্দিনের ছেলে সাখাওয়াত হোসেন (২০), চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ভরামুহুরী এলাকার সৈয়দ আলমের ছেলে ওমর হাচান (২০)। ##
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.