আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সিংড়ায় মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৫
নাটোরের সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৬ জুন) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিংড়া বাসস্ট্যান্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সিংড়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক নূুর মোহাম্মদ হাসুর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ উজ্বল হোসেন, হামিদিয়া ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল্লাহ আল মাদানি, সিংড়া মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ আলী প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও সূধিজন উপস্থিত ছিলেন।
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.