• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ তারুন্যের শক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে মগনামায় শিক্ষাবিদ নুরুল আমিনের নতুন চমক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ছোটন পলাতক পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা পেকুয়ায় বোটের মাঝি ছুরিকাহত, দুই রাউন্ড গুলি বর্ষণ সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন চকরিয়ায় প্রবাসীর জমি জবরদখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা অর্থ আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবাদ সম্মেলন

স্মরণকালের ভালো নির্বাচন উপহার দেবে অন্তর্র্বতী সরকার: ফাওজুল কবির খান

অনলাইন প্রতিনিধি / ৪৯০ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বর্তমান অন্তর্র্বতী সরকার একটি স্মরণকালের ভালো নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে রেলপথে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনে এসে তিনি একথা জানান।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে একটি স্মরণকালের ভালো নির্বাচন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে চায়।

তিনি আরো বলেন, ভালো নির্বাচন বলতে প্রত্যেকটি ভোটার নির্ভয়ে-নির্দ্বিধায় ও শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে তার ভোটটি নিজের পছন্দের প্রতীক বা প্রার্থীকে দিতে পারবেন। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার সে পথেই এগিয়ে যাচ্ছে।

উপদেষ্টা আরো বলেন, প্রার্থীদের পোলিং অ্যাজেন্টদের সামনেই উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে। জনগণের ভোটে যিনি নির্বাচিত হয়ে আসবেন তাকেই স্বাগত জানাবো আমরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা