• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Headline
সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ তারুন্যের শক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে মগনামায় শিক্ষাবিদ নুরুল আমিনের নতুন চমক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ছোটন পলাতক পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা পেকুয়ায় বোটের মাঝি ছুরিকাহত, দুই রাউন্ড গুলি বর্ষণ সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন চকরিয়ায় প্রবাসীর জমি জবরদখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা অর্থ আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবাদ সম্মেলন

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণ, দুই মাহুত আহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৪৩১ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কের হাতির আক্রমণে দুই মাহুত আহত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পার্কের হাতির বেষ্টনীতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাহুতরা হলেন- অরুণ মনি চাকমা (৪৫) ও জসিম উদ্দিন (৪০)।

চকরিয়া সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে হাতির বেষ্টনীতে খাবার দিতে যান দুই মাহুত। এ সময় হাতি দুই মাহুত অরুণ ও জসিমের ওপর আক্রমণ করে। তাৎক্ষণিকভাবে অন্যান্য কর্মচারীরা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আহত মাহুতদের মধ্যে অরুণের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণীরা কোন সময় কী ধরনের আচরণ করে বুঝা যায় না। তারপরও ওই হাতি কী কারণে এমন আচরণ করেছে পার্কের ভেটেরেনারি চিকিৎসক পরীক্ষা করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা