আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
চকরিয়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার গোডাউনে প্রশাসনের অভিযান:; প্রবাসীকে হত্যার হুমকির অভিযোগ
প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর, ২০২৫
কক্সবাজারের চকরিয়া উপজেলার বি.এম.চর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা এলাকায় অবৈধ গ্যাস সিলিন্ডারের গোডাউনকে কেন্দ্র করে এক প্রবাসীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোজাম্মেল হক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা যায়, গত ১৬ অক্টোবর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান চকরিয়ায় খাল খনন কাজের উদ্বোধন করতে দক্ষিণ বহদ্দারকাটা পশ্চিম স্টেশন এলাকায় যান। এসময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তিনি অবৈধ গ্যাস সিলিন্ডারের একটি গোডাউনের সন্ধান পেয়ে সেখানে যান। ঘটনাস্থলে মোজাম্মেল হক উপস্থিত না থাকলেও স্থানীয় মৃত মোহাম্মদ হোছেন ছেলে হাফেজ মিজান (৩২) ও নাদের হোসেনের ছেলে এরশাদ হোসেন (৪৫) মোজাম্মেল হককে তথ্যদাতা হিসেবে সন্দেহ করে।
এ ঘটনায় স্থানীয় এরশাদ হোসেন (৪৫) ও হাফেজ মিজান (৩২) নামের দুই ব্যক্তি মোজাম্মেল হককে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিচ্ছে বলে জানান মোজাম্মেল হক।
মোজাম্মেল হক আরও বলেন, এরশাদ হোসেন ও হাফেজ মিজান দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত জমিতে দখলচেষ্টা চালিয়ে আসছে।
এদিকে ২০ অক্টোবর সকালে মোজাম্মেল হক নিজস্ব জমিতে গেলে এরশাদ হোসেন ও হাফেজ মিজান অবৈধ ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মোজাম্মেল হক বাধা দিলে তাকে হামলার জন্য তেড়ে আসে এবং প্রাণে মারার হুমকি দেয়। এ ঘটনায় প্রবাসী মোজাম্মেল হক চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, যার নম্বর ১১৩৪/২০২৫।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, প্রবাসীকে হুমকি সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেওয়া হয়েছে। ##
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.