• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline
ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুশনায় জামায়াত প্রার্থী মতিয়ার রহমানের নির্বাচনী জনসভায় জনতার ঢল চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু যারা ভারতের গোলামী করেছে তারা ভারতে রপ্তানী হয়েছে-বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ পেকুয়া-কুতুবদিয়ায় সী-ট্রাক সংযোগে বদলে যাবে উপকূলের যোগাযোগ ও অর্থনীতি: নৌ উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন – মুহাম্মদ শাহাজাহান চকরিয়ায় ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ জনসমুদ্রে পরিণত লামায় দুস্থদের মাঝে এপেক্স বাংলাদেশ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কোটচাঁদপুর বন বিভাগের অভিযান বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার কোণাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক গ্রেফতার

কোটচাঁদপুরে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে পৌরবাসী

মোঃ মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার খুলনা বিভাগীয় প্রধান / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মানব ও পশু কামড়ে আহতের অভিযোগ, নিয়ন্ত্রণে উদ্যোগ চায় স্থানীয়রা

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন মহল্লায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। এতে পথচারী, শিশু ও প্রবীণরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, এসব কুকুর প্রায়ই রাস্তায় হাঁটাচলা করা মানুষকে তাড়া করছে, এমনকি কামড়ানোর ঘটনাও ঘটছে। সম্প্রতি শহরের মেইন বাজার, তালসার রোড, কলেজপাড়া ও মেইন ষ্ট্যান্ড এলাকায় বেশ কয়েকজন পথচারী এবং গবাদি পশু (গরু-ছাগল) কুকুরের কামড়ে আহত হয়েছে বলে জানান চা দোকান ব্যাবসায়ী মেহেদী হাসান (নিয়ামত) ও হামজা।

পৌরবাসীর দাবি, দ্রুত পৌরসভার পক্ষ থেকে এসব বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে কোটচাঁদপুর পৌরসভার সচেতন নাগরিকরা বলেন, “প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় কুকুরের উৎপাত দেখা যাচ্ছে। পৌরসভার উচিত দ্রুত ভ্যাকসিন ও নির্বীজন কার্যক্রম শুরু করা।”

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, যাতে বেওয়ারিশ কুকুরের ভয় থেকে মুক্তি পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা