• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Headline
ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুশনায় জামায়াত প্রার্থী মতিয়ার রহমানের নির্বাচনী জনসভায় জনতার ঢল চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু যারা ভারতের গোলামী করেছে তারা ভারতে রপ্তানী হয়েছে-বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ পেকুয়া-কুতুবদিয়ায় সী-ট্রাক সংযোগে বদলে যাবে উপকূলের যোগাযোগ ও অর্থনীতি: নৌ উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন – মুহাম্মদ শাহাজাহান চকরিয়ায় ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ জনসমুদ্রে পরিণত লামায় দুস্থদের মাঝে এপেক্স বাংলাদেশ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কোটচাঁদপুর বন বিভাগের অভিযান বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার কোণাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক গ্রেফতার

সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী গণসংযোগ শুরু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ২৫০ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ দেড় যুগ পর সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাঁর সংসদীয় এলাকায় নির্বাচনী গনসংযোগ শুরু করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার -১ (চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়া পৌঁছেই মানুষের সান্নিধ্য নিতে ছুটে যান গ্রামীণ জনপদে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন তিনি।

মঙ্গলবার তিনি ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছেই ছুটে আসেন চকরিয়ায়। খুটাখালীর মরহুম পীর হাফেজ মাওলানা আব্দুল হাই (র:)’র কবর জিয়াতের পর উপজেলার খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারী হাসিনার সরকার মানুষের ভোটের ও বাক-স্বাধীনতার অধিকার কেড়ে নিয়েছিল। মানুষে মানুষে ভেদাভেদ ও বৈষম্য সৃষ্টি করেছিল। দেশকে লুটেপুটে খেয়ে সাধারণ মানুষের টাকা পাচার করে বিদেশে জমিয়েছিল। চকরিয়া-পেকুয়াসহ দেশের সর্বত্র ডাকাত লুটেরাদের রামরাজত্ব কায়েম করেছিল। তাই জনগণ আন্দোলন করে তাদের বিরুদ্ধে। এতেই সদলবলে হাসিনাকে পালাতে হয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে ধনী গরীব বৈষম্য দুর করে দেশের ও মানুষের উন্নয়ন করে বিশ্বদরবারে বাংলাদেশকে মডেল ও অনুকরণীয় দেশে রুপান্তর করা হবে।

মঙ্গলবার গণসংযোগ ও পথসভায় সালাহউদ্দিন আহমদের সাথে ছিলেন তার সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং চকরিয়া-পেকুয়ার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সালাহউদ্দিন আহমেদ এক সপ্তাহ নিজ জন্মস্থান পেকুয়ায় অবস্থান করবেন। এ সময় চকরিয়ার একটি পৌরসভা ও ১৮ টি ইউনিয়ন এবং পেকুয়ার ৭টি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা