আজ
|| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ইসলামী ছাত্র শিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন পেয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে নুরুল ইসলাম সাদ্দামকে এ দায়িত্ব দেওয়া হয়। এছাড়া শিবিরের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি জেনারেল হিসেবে সিবগাতুল্লাহকে মনোনয়ন দেন।
সাদ্দাম এর এর আগে দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন এবং সিবগাতুল্লাহ কেন্দ্রীয় অফিস সম্পাদকের দায়িত্বে ছিলেন।
আজ এক বার্তায় দলটির পক্ষ থেকে জানানো হয়, আলহামদুলিল্লাহ, ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। ২০২৬ সেশনের বাকি সদস্যদের সম্পর্কে দ্রুত জানানো হবে বলেও জানানো হয় দলটির পক্ষ থেকে।
জানা গেছে, নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সর্বশেষ সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।
সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ছিলেন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্যসহ আরো দুটি সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন।
জুলাই গণ-অভ্যুত্থানে বিশেষ ভূমিকার জন্য তিনি বারবার আলোচনায় আসেন।
এর আগে সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে শিবিরের সাংবিধানিক নীতি অনুযায়ী সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল মনোনীত করেন নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.