• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline
ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুশনায় জামায়াত প্রার্থী মতিয়ার রহমানের নির্বাচনী জনসভায় জনতার ঢল চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু যারা ভারতের গোলামী করেছে তারা ভারতে রপ্তানী হয়েছে-বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ পেকুয়া-কুতুবদিয়ায় সী-ট্রাক সংযোগে বদলে যাবে উপকূলের যোগাযোগ ও অর্থনীতি: নৌ উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন – মুহাম্মদ শাহাজাহান চকরিয়ায় ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ জনসমুদ্রে পরিণত লামায় দুস্থদের মাঝে এপেক্স বাংলাদেশ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কোটচাঁদপুর বন বিভাগের অভিযান বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার কোণাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক গ্রেফতার

অবশেষে মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত বাপ্পি মল্লিক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে মুখোমুখো সংঘর্ষে আহত বাপ্পি মল্লিক (৪৫) অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

নিহত বাপ্পি মল্লিক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মল্লিক পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে সহকারি টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা আশিষ মল্লিক বলেন, মঙ্গলবার মল্লিক পাড়ায় একটি ধর্মীয় অনুষ্টান ছিলো। ওই অনুষ্টানের সাধারণ সম্পাদক ছিলো বাপ্পি মল্লিক। বুধবার দুুপুরে হারবাং থেকে বাড়ির জন্য বাথরুমের দরজা কিনার জন্য মোটরসাইকেল যোগে চকরিয়া পৌরশহরে যাচ্ছিল। তার মোটরসাইকেলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস টমটম গাড়িকে ওভারটেক করতে যায়। এসময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক বাপ্পি মল্লিক গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার কোন উন্নতি না হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। চট্টগ্রাম থেকে ঢাকায় নেয়ার পথে তিনি এম্বুলেন্সে মারা যান।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল আমিন বলেন, ঘাতক বাস জব্দ করা হয়েছে। চালক আর হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, নিহত বাপ্পি মল্লিকের লাশ এখনও থানায় পৌঁছেনি। লাশ থানায় আসলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা