• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline
সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ তারুন্যের শক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে মগনামায় শিক্ষাবিদ নুরুল আমিনের নতুন চমক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ছোটন পলাতক পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা পেকুয়ায় বোটের মাঝি ছুরিকাহত, দুই রাউন্ড গুলি বর্ষণ সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন চকরিয়ায় প্রবাসীর জমি জবরদখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা অর্থ আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবাদ সম্মেলন

কোটচাঁদপুর বন বিভাগের অভিযান বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার

স্টাফ রিপোর্টার, খুলনা / ২৭০ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর বনবিভাগের অভিযানে মহেশপুরের নাটিমা গ্রামের মাট থেকে বিশাল আকৃতির একটি জিবিত শকুন উর্দ্ধার করা হয়েছে। এছাড়াও কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের মাঠ থেকে মৃত একটি মেছো বিড়াল উর্দ্ধার করে এ ঘটনায় জড়িত ৪ জনের নামে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলা সুত্রে জানা যায় যে, ২০ জানুয়ারী গভীর রাত্রে গুড়পাড়া গ্রামের সাকিনন্ত ড্রাগন বাগানে একটি মেছোবিড়াল পিটিয়ে মারা হয়। মেছোবিড়াল হত্যার ঘটনা জানাজানি হলে কোটচাঁদপুর বন কর্মকর্তা শকিফুল ইসলাম বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরন বিভাগ খুলনাকে জানান। পরবর্তীতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরণ বিভাগ, বয়রা, খুলনা এর অধিনস্থ্য বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিট শার্শা, যশোর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ বন বিভাগ কোটচাঁদপুর ওই মৃত্য মেছোবিড়ালটিকে উর্দ্ধার করে বন্যপ্রাণী (সংরণ ও নিরাপত্তা) অধ্যাদেশ ২০২৬ এর ধারা ৪১ (৩) অনুযায়ী মামলা করেছেন। মামলার বাদী জাহাঙ্গীর আলম জানান কোটচাঁদপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমি সহ সঙ্গীয় সবাই মৃত মেছোবিড়ালটি উর্দ্ধার করেছি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। কোটচাঁদপুর বন বিভাগ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন কৃষকের পরম বন্ধু এই মেছো বিড়াল পিঠিয়ে হত্যা কোন ভাবেই কাম্য নয়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনীব্যবস্থা গ্রহন করা হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনান মেছোবিড়াল পিঠিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে, যথাযথ আইনীব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা