• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline
ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুশনায় জামায়াত প্রার্থী মতিয়ার রহমানের নির্বাচনী জনসভায় জনতার ঢল চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু যারা ভারতের গোলামী করেছে তারা ভারতে রপ্তানী হয়েছে-বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ পেকুয়া-কুতুবদিয়ায় সী-ট্রাক সংযোগে বদলে যাবে উপকূলের যোগাযোগ ও অর্থনীতি: নৌ উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন – মুহাম্মদ শাহাজাহান চকরিয়ায় ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ জনসমুদ্রে পরিণত লামায় দুস্থদের মাঝে এপেক্স বাংলাদেশ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কোটচাঁদপুর বন বিভাগের অভিযান বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার কোণাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক গ্রেফতার

ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ২৫ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। সে লক্ষ্যকে সফল করা আমাদের সকলের দায়িত্ব। আসা করি আপনারা সকলে সে দায়িত্ব পালন করবেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার ‘পূর্বের রূপ’ দেখাচ্ছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে আসিফ মাহমুদ আরও বলেন, পঞ্চগড়ের একজন প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাচ্ছেন। আমরা মনে করি, একটি গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন ১১ দলীয় জোটের পক্ষ থেকে কোন অভিযোগ যায়, সেই অভিযোগের কোনো ব্যবস্থা নেয়া হয় না। অথচ বিএনপি প্রর্থীটিকে শোকজ করার কারণে আমরা দেখছি ওই দিন যেতে না যেতেই সে অফিসারকে উইড্রো করা হয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসারাও ধানের শীষের ভোট চাচ্ছে।

আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসনকে ব্যবহার করে আবারও যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না শেখ হাসিনার মত আপনারা পার পেয়ে যাবেন। গত তিনটি নির্বাক পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। কিন্তু ৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশে তা আর সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দিবে।

এসময় উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সুজিত সাহা
সিংড়া ( নাটোর) প্রতিনিধি:


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা