আজ
|| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
কুশনায় জামায়াত প্রার্থী মতিয়ার রহমানের নির্বাচনী জনসভায় জনতার ঢল
প্রকাশের তারিখঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬
ঝিনাইদহ-৩ আসনের নির্বাচনী প্রচারণায় নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। আজ বিকেলে ৩ কুশনা ইউনিয়ন এর তালসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে,ইউনিয়ন আমীর মাওলানা আতিকুর রহমান এর সভাপতিত্বে, কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. মতিয়ার রহমান।
তালসার সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় দুপুর গড়াতেই স্থানীয় গ্রামগুলো থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপস্থিত জনতার সংখ্যা মাঠ ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়কেও ছড়িয়ে পড়ে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন "মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি ইনসাফ কায়েমের সমাজ গড়তেই আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। ঝিনাইদহ-৩ আসনের জনগণ দীর্ঘ সময় বঞ্চনার শিকার হয়েছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আপনারা সেই অন্যায়ের জবাব দেবেন বলে আমার বিশ্বাস।"
কুশনা ইউনিয়ন জামায়াতের আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন ঢাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিম, এনসিপির উপজেলা আহবায়ক রিদয় আহমেদ,মাওলানা তাজুল ইসলাম,মাওলানা শরিফুর রহমান খান টিটো,মহেশপুর সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, বিশিষ্ট সমাজ সেবক সাবেক শিবির নেতা মোঃ মিজানুর রহমান,জামাতের স্হানীয় জামাতের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, । তারা অভিযোগ করেন যে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষ পরিবর্তন চায়।
জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কুশনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আসা সাধারণ মানুষ ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বক্তারা উপস্থিত সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে শান্তি ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।জনসভাটি সঞ্চালনা করেন মাসুম বিল্লাহ।
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.