আজ
|| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা
প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
নাটোরের সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন (৬০) কে মারপিট করেছে ছাতারদিঘী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক শামিম হোসেন। শনিবার সকাল ১০ টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগন্জ বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আলতাব হোসেন জানান, সকালে চা খেতে স্থানীয় বাজারে যাই। একটি চা স্টলে বসে ছিলাম, এমতাবস্থায় শামিম হোসেন অতর্কিত হামলা করে আমার কাছ থেকে পুকুরের মাছ বিক্রির প্রায় ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
সিংড়া থানার ওসি আবম আব্দুর নূর বিষয়টি নিশ্চিত করেন।
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.