• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Headline
সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন ‘১২ তারিখের পরে চড়ব’ চকরিয়ায় মসজিদের জন্য জমি বিক্রির নামে প্রতারণা, মুসল্লি ও এলাকাবাসীর ক্ষোভ ঢাকা ও নরসিংদীতে ধর্ষণের পর হত্যা, গভীর উদ্বেগ প্রকাশ অ্যাডভোকেট জুবায়েরের জুলাই আসামিদের জামিন ও আ’লীগের কার্যালয় খোলার ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ পাল্টাপাল্টি বিমান হামলা ও ড্রোন ভূপাতিত করার দাবি আফগানিস্তান-পাকিস্তানের বিদেশে নিয়ে যাওয়ার নামে প্রতারনার শিকার সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার চকরিয়ায় তিন সাংবাদিকের উপর বালুদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া

পাল্টাপাল্টি বিমান হামলা ও ড্রোন ভূপাতিত করার দাবি আফগানিস্তান-পাকিস্তানের

স্টাফ রিপোর্টার / ৩৪ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বেশ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে বলে আফগানিস্তানের তালেবানের পক্ষ থেকে দাবি করা হলেও পাকিস্তান বলছে, ছোট ড্রোন ব্যবহার করে দেশের তিনটি শহরে হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ইসলামাবাদ, নওশেরা ও অ্যাবোটাবাদের সামরিক স্থাপনাগুলোয় বিমান হামলা চালানো হয়েছে।’

এই হামলাগুলো সফল হয়েছে বলে দাবি করা হয়েছে পোস্টটিতে।

তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান তাদের ভূখণ্ডে যে বিমান হামলা চালিয়েছে, তার জবাব হিসেবেই এসব হামলা করা হয়েছে।

এ দাবিগুলোর পর পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার এক্সে তার বার্তায় বলেছেন, আফগান তালেবান অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা লক্ষ্য করে ছোট ড্রোন ব্যবহারকরে হামলার চেষ্টা চালিয়েছিল, যা পাকিস্তান ব্যর্থ করে দিয়েছে।

তারার পোস্টে আরো বলেন, ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম সব ড্রোন ভূপাতিত করেছে। কোনো প্রাণহানি ঘটেনি।’

তিনি আরো লেখেন, ‘এই ঘটনাগুলো আবারো প্রমাণ করে যে, আফগান তালেবান সরকারের সাথে পাকিস্তানে সন্ত্রাসবাদের সরাসরি যোগসূত্র রয়েছে।’

বিবিসির সংবাদদাতা আজিজুল্লাহ খানের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার সোয়াবি এলাকায় কর্তৃপক্ষ একটি ছোট ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে।

বিবিসি উর্দুর খবরে সোয়াবির কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, ড্রোনটি একটি স্কুলের কাছে বিধ্বস্ত হয় এবং এতে একটি মেয়ে আহত হয়েছে।

জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বলেছেন, ড্রোনটি আবাসিক এলাকার কাছে পড়লেও বড়ধরনের ক্ষতি হয়নি। তিনি বলেন, ওই স্কুলটি সম্ভবত হামলার লক্ষ্য ছিল না।

সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা