আজ
|| ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি
সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর তাবাসসুম (সাড়ে ৪) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশুটির পরিবার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকেন। তার বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী ও মা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুর আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে একটি রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পরে পুলিশ এসে বস্তা খুলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। দ্রুত এই হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু হয়েছে।
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.