• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় জমি বিরোধে কৃষকের আবাদকৃত সরিষা কেটে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন ‘১২ তারিখের পরে চড়ব’ চকরিয়ায় মসজিদের জন্য জমি বিক্রির নামে প্রতারণা, মুসল্লি ও এলাকাবাসীর ক্ষোভ ঢাকা ও নরসিংদীতে ধর্ষণের পর হত্যা, গভীর উদ্বেগ প্রকাশ অ্যাডভোকেট জুবায়েরের জুলাই আসামিদের জামিন ও আ’লীগের কার্যালয় খোলার ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ পাল্টাপাল্টি বিমান হামলা ও ড্রোন ভূপাতিত করার দাবি আফগানিস্তান-পাকিস্তানের বিদেশে নিয়ে যাওয়ার নামে প্রতারনার শিকার সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার চকরিয়ায় তিন সাংবাদিকের উপর বালুদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

সিংড়ায় জমি বিরোধে কৃষকের আবাদকৃত সরিষা কেটে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ৫৪ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের গুটিয়া মহিষমারী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের আবাদকৃত প্রায় ১ বিঘা জমির সরিষা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ভুক্তভোগী কৃষক মতলেব বিলদহর গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার আবাদকৃত সরিষা জমি থেকে কেটে নিয়ে যায়। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এঘটনার প্রতিবাদে স্থানীয় কৃষক ও এলাকাবাসী ওই সরিষা ক্ষেতেই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের সুযোগ নিয়ে কৃষকের ফসল নষ্ট করা অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মতলেব সিংড়া থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দেওয়ার পরও এখনো পুলিশ ঘটনাস্থলে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মতলেব বলেন, আমি থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো কেউ এসে ঘটনাস্থল পরিদর্শন করেনি। আমি আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ন্যায় বিচার চাই। প্রশাসন ও সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানাই।

অন্যদিকে, অভিযোগে অভিযুক্ত রফিকুল ইসলাম ও হাসেমসহ অন্যান্যরা দাবি করে বলেন, আমরা আমাদের নিজের জমির সরিষাই কেটেছি। অন্য কারো জমির সরিষা আমরা কাটিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নুর বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা