• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
সিংড়ায় হাঁসের ডিমের দামে ধস, দিশেহারা খামারিরা খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপর; বাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি আলোকিত চকরিয়ার ডট কম এর আয়োজনে কোরআনে হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল সিংড়ায় চাঁদা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ শিলখালীতে খাল খনন পেকুয়ায় খননকৃত খালের পানিতে বাড়বে ফসল আবাদ সিংড়ায় জমি বিরোধে কৃষকের আবাদকৃত সরিষা কেটে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন ‘১২ তারিখের পরে চড়ব’ চকরিয়ায় মসজিদের জন্য জমি বিক্রির নামে প্রতারণা, মুসল্লি ও এলাকাবাসীর ক্ষোভ ঢাকা ও নরসিংদীতে ধর্ষণের পর হত্যা, গভীর উদ্বেগ প্রকাশ অ্যাডভোকেট জুবায়েরের

আলোকিত চকরিয়ার ডট কম এর আয়োজনে কোরআনে হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পালাকাটা আকবরিয়াপাড়া মাদ্রাসা সালমান ফার্সী (রাঃ) হারুনিয়া তাহফিজুল কোরআন ও এতিমখানার শিক্ষার্থীদের সম্মানে আলোকিত চকরিয়া ডট কম এর আয়োজনে প্রতি বছরের মতো এবছরও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ রমজান ৩মার্চ’২৬ (মঙ্গলবার) বিকেলে সালমান ফার্সি হেফজখানা ও এতিমখানা মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আলোকিত চকরিয়া ডট কম সম্পাদক ও প্রকাশক, চকরিয়া-পেকুয়া প্রতিনিধি-দি ডেইলী নিউ নেশন ও দি ডেইলি কান্ট্রি টুডে এর প্রতিনিধি বিএম হাবিব উল্লাহ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম মোবারক আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা সালমান ফার্সী (রা) হারুনিয়া তহফিজুল কোরআন ও এতিমখানার ভারপ্রাপ্ত পরিচালক হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়ার বিশিষ্ট টীকাদার জাকের আহমদ বাবু, চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক বাবু, চকরিয়ার বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব ফজল করিম ও মাওলানা এয়ার মোহাম্মদ। ইফতার মাহফিল সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোহাম্মদ নুরুদ্দোজা ও মোহাম্মদ রিদুয়ানুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সালমান ফার্সি হেফজখানা ও এতিমখানার শিক্ষক যথাক্রমে হাফেজ ফরিদুল আলম, হাফেজ ইসমাইল, হাফেজ জহিরুল হক, হাফেজ আবু হুরাইরা, মৌলানা নুরুল আমিন, মৌলানা নুরুল হক, মৌলানা এহসানুল হক, মৌলানা ছৈয়দুল হক ও মাষ্টার মামুনুর রশিদ। আলোকিত চকরিয়া ডট কম এর ইফতার উত্তর ও ইফতার পরবর্তী সার্বিক প্রচারের ছিলেন, মোঃ ওমর আলী, স্টাফ রিপোর্টার, আলোকিত চকরিয়া ডট কম ও দৈনিক স্পষ্টবাদী। ইফতার মাহফিলের সার্বিক সৌজন্যে ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আমান উল্লাহ, চেয়ারম্যান, মরহুম আবু তাহের ফাউন্ডেশন, পরানগড়, (বাজালিয়া) সাতকানিয়া, চট্টগ্রাম। এ সময় হেফজখানা ও এতিমখানার অন্তত ১শ ৫০জন শিক্ষার্থী ও শিক্ষক এবং আমন্ত্রিত অতিথি ও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, অন্তত ৫০জন বিভিন্ন স্তরের লোকজন।।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা