আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপর; বাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৬
খুটাখালী বাজারের মজিদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্না ঘরের পাঁকা দেয়াল ভেঙ্গে পড়লো পিছনে লাগোয়া বাড়ীর টিনের ছাউনি পড়ায় পাঁকা দেয়াল ভেঙ্গে তছনছ হয়ে যায়।
বুধবার (৪ মার্চ) মাগরিবের সময় আকস্মিকভাবে দেয়ালটি ভেঙ্গে পড়েছে।তবে বাড়ীর দেয়াল ভেঙ্গে গেলেও বসবাসরত কোন মানুষ আঘাত পাননি।
বসতঘরের মালিক-সাইদুল ইসলাম,খুটাখালী বাজারের আমিন টেডাসের মালিকও।
তিনি প্রতিবেদককে জানান-খুটাখালী বাজারস্হ মজিদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের জায়গার মালিক কামাল উদ্দিন ও সরোয়ার আলম।উনারা দোকানের দেয়াল উঠানোর সময় আমি বলেছিলাম।আপনারা ব্রিকের উপর দেয়াল তুলে ভিতরে মাটি ভরাট করছেন।এটি থাকবেনা।একদিন না দিনে ধসে পড়ে আমার বাড়ীর ক্ষতি হবে।এমনকি মানুষও আঘাত পেতে পারে।তাই পিলিয়ার দিয়ে কাজ করুণ।যে কথার সে কাজ,মাটি ধসে চায়ের দোকানের পাকঘরের দেয়ালটি আমার বাড়ীতে পড়ে পাঁকা দেয়াল ভেঙ্গে তছনছ হয়ে গেছে।এমনকি অবশিষ্ট দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে।আমার বাড়ীর যে ক্ষতি হয়েছে,সেটি করে না দিলে আইনগত ব্যবস্থা নিব।
রেষ্টুরেন্টের জায়গার মালিক সরোয়ার আলম প্রতিবেদককে বলেন-দোকানের কাজটি করার সময় পিছনের বাড়ীওয়ালারা জায়গায় নিয়ে তর্কাতর্কি করে। এইজন্য তাড়াহুড়াতে কাজ করায় ব্রিকের উপর দেয়ালটি করা হয়েছিল।মাটি ধসে দেয়ালটি ভেঙ্গে পড়েছে।আগামীকাল থেকে পূণরায় কাজটি পিলিয়ার তুলে করা হবে। তাছাড়া সাইদুলের বাড়ীর যে ক্ষতি হয়েছে,তা সম্পূর্ণ ঠিক করে দেওয়া হবে। যাতে আমাদের দ্বারা কারো ক্ষতি হয়েছে।এমন কথা যেন শুনতে না হয়,সেভাবে করবো বলে জানান তিনি।
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.