• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫ ঝিনাইদহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা সিংড়ায় হাঁসের ডিমের দামে ধস, দিশেহারা খামারিরা খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপর; বাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি আলোকিত চকরিয়ার ডট কম এর আয়োজনে কোরআনে হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল সিংড়ায় চাঁদা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ শিলখালীতে খাল খনন পেকুয়ায় খননকৃত খালের পানিতে বাড়বে ফসল আবাদ সিংড়ায় জমি বিরোধে কৃষকের আবাদকৃত সরিষা কেটে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন ‘১২ তারিখের পরে চড়ব’

ঝিনাইদহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় দিলে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ জেভি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে যায়। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বলেন, সকালে গাড়াগঞ্জ এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু বুঝাই একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা ১০ জন যাত্রী আহত হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা