• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
সিংড়ায় হাঁসের ডিমের দামে ধস, দিশেহারা খামারিরা খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপর; বাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি আলোকিত চকরিয়ার ডট কম এর আয়োজনে কোরআনে হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল সিংড়ায় চাঁদা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ শিলখালীতে খাল খনন পেকুয়ায় খননকৃত খালের পানিতে বাড়বে ফসল আবাদ সিংড়ায় জমি বিরোধে কৃষকের আবাদকৃত সরিষা কেটে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন ‘১২ তারিখের পরে চড়ব’ চকরিয়ায় মসজিদের জন্য জমি বিক্রির নামে প্রতারণা, মুসল্লি ও এলাকাবাসীর ক্ষোভ ঢাকা ও নরসিংদীতে ধর্ষণের পর হত্যা, গভীর উদ্বেগ প্রকাশ অ্যাডভোকেট জুবায়েরের

সিংড়ায় হাঁসের ডিমের দামে ধস, দিশেহারা খামারিরা

সিংড়া (নাটোর) প্রতিনিধি: / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নাটোরের সিংড়ায় ডিমের দাম কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চলনবিলের হাঁস খামারিরা।

আগে ডিমের পাইকারি দাম প্রতি পিস ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হতো। এখন ডিমের দাম কমে গিয়ে বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকায়।

চলনবিলের বৃহত্তম হাঁসের ডিমের হাট সিংড়া গিয়ে দেখা যায়, হাঁসের বাচ্চা ফোটানোর জন্য হ্যাচারির বড় ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা পিস আর ছোট ডিম বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকা পিস।

হাঁস খামারী জাহিদ হাসান জানান, ডিমের দাম এত কম যে আমরা খামারি লোকশানে পড়ে গেছি।এই ভাবে যদি ডিমের দাম চলতে থাকে তাহলে অনেক বড় ক্ষতি হবে আমাদের। সকল খাবারের দাম বৃদ্ধি অথচ ডিমের দাম কম।ডিমের দাম এরকম চলতে থাকলে আমরা আর হাঁস পালন করতে পারবো না। এক মাস আগে ডিমের দাম ছিলো ১৫ থেকে ২০ টাকা এখন ডিমের দাম পাচ্ছি ৭/৮ টাকা।

ডিমের পাইকার শহিদুল জানান,বেচাকেনা কম, আমদানি বেশি,গরম পরতেছে,মানুষ খাচ্ছে কম এই জন্য ডিমের দাম কম। তবে আশা করছি অল্প দিনের মধ্যে এ বাজার থাকবে না। আগের দামে ডিম বিক্রি হবে।

চলনবিল ডিমের আড়ৎদার ওহাব জানান, রমজান উপলক্ষে ডিমের দাম কম,খামারিরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে পরিমান খাবারের দাম সেই হিসাবে ডিমের দাম খুবই কম। এই ডিম সর্বনিন্ম ১২/১৫ টাকা পিস বিক্রি হওয়ার কথা, কিন্ত এই ডিম বিক্রি হচ্ছে ৮/৯ টাকা এবং বড় ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা পিস।

সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম বলেন, “পোল্ট্রি ডিমের উৎপাদন ও সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারভিত্তিক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি সাময়িক। আশা করছি দ্রুতই খামারিরা ন্যায্য দাম ফিরে পাবেন।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা