আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
সিংড়ায় মারামারির ঘটনায় ডিম আড়ৎদার নিহত
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৬
নাটোরের সিংড়া পৌর এলাকায় মারামারির ঘটনায় আব্দুল ওহাব (৫৩) নামে এক ডিম আড়ৎদারের নিহতের অভিযোগ উঠেছে।
রবিবার সন্ধ্যায় সিংড়া পৌর এলাকার চয়েন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আব্দুল ওহাবের সঙ্গে একই এলাকার মোল্লাপাড়া মহল্লার ফাইজুল নামে এক ব্যক্তির একটি ক্যানেল/ ছোট খাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে রবিবার সন্ধ্যায় চয়েন মোড় এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
এ সময় ফাইজুল সজোরে ঘুষি মারলে আব্দুল ওহাব মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল ওহাব পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও সিংড়া পৌর এলাকার মোল্লাপাড়া মহল্লার আনসার প্রামাণিকের ছেলে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।
Copyright © 2026 বিবিসি একাত্তর. All rights reserved.