• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline
নাটোরের সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা পেকুয়ায় মধ্যযুগীয় কায়দায় এক শিশুকে পিটিয়ে জখম সিংড়ায় জাতীয় দুর্যোগ দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ পরিবারে ইফতার বিতরণ বান্দরবানে জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল গলায় ওড়না পেঁচিয়ে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু সিংড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেয়ের বাবাকে মারধর, জখম সিংড়ায় মারামারির ঘটনায় ডিম আড়ৎদার নিহত আমি আপনাদের নেতা না সন্তান কোটচাঁদপুরে দোয়া অনুষ্ঠানে-শিমুল মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরল ২ শিশু

নাটোরের সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

সিংড়া ( নাটোর) প্রতিনিধি: / ১৪ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলায় দেড় হাজার লিটার তেল মজুদ রেখে বাড়তি দামে বিক্রির অভিযোগে আসাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টুলুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

ইউএনও জানান, গোপন সূত্রে খবর পেয়ে টুলুর মোড়ে ব্যবসায়ী আসাদ আলীর দোকানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, তিনি অভিনব কৌশলে অবৈধভাবে প্রায় দেড় হাজার লিটার তেল মজুদ করে রেখেছেন এবং তা বেশি দামে বিক্রি করছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ রাখা তেল নির্ধারিত দামে ক্রেতাদের কাছে বিক্রি করবেন, এ মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা