কক্সবাজারের রামু উপজেলার চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ (২২) হত্যাকান্ডের প্রধান আসামী নিহতের স্ত্রী টিকটকার স্ত্রী তাহেরা বেগম আঁখি(৩২)’ কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গত ১৬ মার্চ বিকালে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার কোটবাজার এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
নিহত-বেলাল উদ্দিন জিহাদ (২২) রামুর রাজারকূল ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা।তবে সে পেশায় একজন টমটম চালক ছিলেন।
গ্রেপ্তারকৃত-তাহের বেগম আঁখি,নিহতের স্ত্রী হলেও সে একজন টিকটকার বলে জানান সংশ্লিষ্ট প্রশাসন।কিন্তু ধৃত আঁখির পিতার বাড়ী হলো-উখিয়ার খুনিয়াপালং ইউপির ১নং ওয়ার্ডের ধইন্ন্যাকাটা-দরিয়ারদিঘী এলাকার মোঃ মূসার মেয়ে।
গত ৪ মার্চ রামুর ফতেখাঁরকুল ইউপির পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন প্রশাসন।নৃশংস হত্যাকান্ডের পর থেকে তার স্ত্রী আঁখি পলাতক আর আত্মগোপনে থাকেন।এই চাঞ্চল্যকর হত্যাকান্ডে নিহতের পরিবার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন বলে থানা সূত্রে জানা গেছে।
আসামী গ্রেপ্তারের বিষয়ে র্যাব-১৫ এর মিডিয়া সেলে দেওয়া ব্রিফিংনে জানান-চাঞ্চল্যকর হত্যাকান্ডের পর থেকে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন র্যাব-১৫।পরে গত ১৬ মার্চ তাকে কোটবাজার এলাকা থেকে টিকটকার নিহতের স্ত্রী আঁখিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে,ধৃত আসামী জানান পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।এছাড়াও আঁখি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত ছিলেন।
ধৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১৫।