কক্সবাজারের চকরিয়া-পেকুয়ায় মাওলানা আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা -২০২৫ এ চমক সৃষ্টির মাধ্যমে শীর্ষ স্থান ধরে রেখেছে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ও জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ।
গত ৩১ অক্টোবর’২৫ চকরিয়া-পেকুয়ার কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে পূর্ব মেহেরনামায় প্রতিষ্ঠিত বহুমুখী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে “আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ (পহেলা নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ফলাফল প্রকাশ করা হয়। চকরিয়া ও পেকুয়া উপজেলার নয়শত শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তন্মধ্যে বিভিন্ন গ্রেডে ১২৮ জন বৃত্তি অর্জন করে।
প্রকাশিত বৃত্তির ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠ ৩য় শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৫০ জন বৃত্তি পেয়ে চমক সৃষ্টি করেছে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের জানান, শিক্ষক-শিক্ষিকার সার্বিক প্রচেষ্টা এবং ক্লাস নির্ভর লেখাপড়ার মান্নোয়নের কারণে অতীতের মতো এবছরও বিদ্যালযের শিক্ষার্থীরা মাওলানা আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়ে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ধরে রেখেছে। এ কৃতিত্বপূর্ণ অবদানে জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ ও অভিভাবক মহলের কাছে কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি আরও বলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের কৃতিত্বপূর্ণ সাফল্যে ও অগ্রযাত্রা ধরে রাখতে তিনি সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক মহলের কাছে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।