বিদেশে লোক নিয়ে যাওয়ার কথা বলে রুবেল, পিতা: আবুল বাসার, গ্রাম: গোল বক্স, উপজেলা: মীরসরাই, জেলা: চট্রগ্রাম । সে বিভিন্ন জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
প্রায়ই সাধারণ মানুষ প্রতারনার শিকার হচ্ছে। দালালদের মাধ্যমে গ্রামের সহজ সরল মানুষ জীবিকার তাগিদে দালালদের হাতে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারনার শিকার হচ্ছে।
নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর মহল্লার বাসিন্দা নাহিদ নামে একজনের কাছ থেকে ৪ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা রুবেল।
নাহিদ ও তার পরিবার জানায়, রুবেল ওমান থেকে ইমু, মেসেনজারে মেসেজ পাঠাতো। সে আমাদের কাছে ওফার দেয় অনেক টাকা বেতন দেয়া হয়। এখানে ভালো কাজ আছে, ৫ লক্ষ টাকা দিলে পাসপোর্ট, ভিসার খরচ সহ ওমান নিয়ে যাবো। গত ২ মাস আগে সে বাংলাদেশে আসে। আমাদের সাথে যোগাযোগ করে। গত ৬ ফেব্রুয়ারিতে সে ও তার স্ত্রী আমাদের বাসায় আসে।
নাহিদের মা জানায়, আমরা সরল মনে ৪ লক্ষ টাকা দেই। ১৫ দিনের মধ্যে ওমানে নিয়ে যাওয়ার কথা বলে তাতে রাজি হই। প্রয়োজনীয় কাগজপত্র তাকে দেয়া হয়। টাকা দেয়ার কয়েকদিন যেতে ইমু সহ ফোন নাম্বার বন্ধ করে দেয়। সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়। আমরা নিরুপায় হয়ে পড়ি। ধারদেনা করে টাকা দিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি।
এদিকে প্রতারক রুবেলের ফোন নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।