• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
সিংড়ায় চাঁদা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ শিলখালীতে খাল খনন পেকুয়ায় খননকৃত খালের পানিতে বাড়বে ফসল আবাদ সিংড়ায় জমি বিরোধে কৃষকের আবাদকৃত সরিষা কেটে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন ‘১২ তারিখের পরে চড়ব’ চকরিয়ায় মসজিদের জন্য জমি বিক্রির নামে প্রতারণা, মুসল্লি ও এলাকাবাসীর ক্ষোভ ঢাকা ও নরসিংদীতে ধর্ষণের পর হত্যা, গভীর উদ্বেগ প্রকাশ অ্যাডভোকেট জুবায়েরের জুলাই আসামিদের জামিন ও আ’লীগের কার্যালয় খোলার ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ পাল্টাপাল্টি বিমান হামলা ও ড্রোন ভূপাতিত করার দাবি আফগানিস্তান-পাকিস্তানের বিদেশে নিয়ে যাওয়ার নামে প্রতারনার শিকার

সিংড়ায় চাঁদা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ

সিংড়া ( নাটোর) প্রতিনিধি: / ৪৬ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া গুচ্ছগ্রাম এলাকায় চাঁদা দিতে রাজি না হওয়ায় সেই জেরে রুবেল (২০) ও মানিক (১৮) নামে দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। রবিবার (১ মার্চ) সন্ধ্যায় তেরবাড়িয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে তেরবাড়িয়া গুচ্ছগ্রামে বসবাসরত চামারি ইউনিয়নের মহিষমারি গ্রামের অজিতের ছেলে মনিরুল ইসলাম ও সাইদুল নামের দুই যুবক রুবেল ও মানিকের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তাদের একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রুবেল ও মানিককে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে তাদের স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তারা বগুড়া চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, অভিযুক্ত মনিরুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নুর বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা