• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫ ঝিনাইদহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা সিংড়ায় হাঁসের ডিমের দামে ধস, দিশেহারা খামারিরা খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপর; বাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি আলোকিত চকরিয়ার ডট কম এর আয়োজনে কোরআনে হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল সিংড়ায় চাঁদা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ শিলখালীতে খাল খনন পেকুয়ায় খননকৃত খালের পানিতে বাড়বে ফসল আবাদ সিংড়ায় জমি বিরোধে কৃষকের আবাদকৃত সরিষা কেটে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন ‘১২ তারিখের পরে চড়ব’

সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫

সিংড়া ( নাটোর) প্রতিনিধি: / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার ১০নং চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামে ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই টার দিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এঘটনায় আহতরা হলেন মোঃ হানিফ (৬০), মোঃ বেদন (৩৫), মোঃ হাসান (২৮), মোঃ শিমুল (৩০) ও মোঃ আশিক (২২)। আহতদের মধ্যে হানিফ ও বেদন মৃত নজের আলীর ছেলে, হাসান ভুট্রুর ছেলে, শিমুল আব্দুল হান্নানের ছেলে এবং আশিক দুলালের ছেলে। সকলের বাড়ি কামার বড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক আড়াই টার দিকে একই গ্রামের মোঃ বায়েজিদ (৩৫) এর বাড়ি থেকে একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় তিনি একই গ্রামের আলামিন (৩৫) ও পাবনা জেলার বাসিন্দা মুনির (৩৬) এর বিরুদ্ধে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেন। মুনির বর্তমানে বড়িয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করেন এবং তিনি আলামিনের খালাতো ভগ্নিপতি।

অভিযোগ দায়েরের জেরে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে আলামিন, মুনির এবং আশিক (২২) সহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জন একত্রিত হয়ে বায়েজিদের বাড়িতে হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে ৫ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে রাতেই সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত মোঃ হানিফ (৬০) কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে, গুলিবর্ষণ ঘটনায় তিনজনে নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা