• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ তারুন্যের শক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে মগনামায় শিক্ষাবিদ নুরুল আমিনের নতুন চমক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ছোটন পলাতক পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা পেকুয়ায় বোটের মাঝি ছুরিকাহত, দুই রাউন্ড গুলি বর্ষণ সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন চকরিয়ায় প্রবাসীর জমি জবরদখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা অর্থ আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবাদ সম্মেলন

সিংড়ার হাইটেক পার্ক পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ৭৪ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের সিংড়া উপজেলার হাইটেক পার্ক পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় তিনি এই পরিদর্শনে আসেন।

হাইটেক পার্ক সূত্রে জানা যায়, তিনি সিংড়া হাইটেক পার্কে এসে পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সেখানে নির্মাণাধীন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি প্রকল্পের বর্তমান অবস্থা, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, সিংড়ার হাইটেক পার্কে স্থাপিত আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারটি ভারত-বাংলাদেশ যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে তরুণদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করা হচ্ছে।

পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন।

এসময় সিংড়া উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মাজদার আলী, বাংলাদেশ-ভারত ডিজিটাল পরিষেবা ও কর্মসংস্থান প্রশিক্ষণ (বিডিসেট) প্রকল্পের ট্রেইনার তৌহিদুর ইসলাম, শাওয়াল আহমেদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা