• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ তারুন্যের শক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে মগনামায় শিক্ষাবিদ নুরুল আমিনের নতুন চমক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ছোটন পলাতক পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা পেকুয়ায় বোটের মাঝি ছুরিকাহত, দুই রাউন্ড গুলি বর্ষণ সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন চকরিয়ায় প্রবাসীর জমি জবরদখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা অর্থ আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবাদ সম্মেলন

সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ২৫ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা কৃষি হলরুমে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সিংড়া থানার নবাগত ওসি রফিকুল ইসলাম প্রমুখ।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান, প্রণোদনা কর্মসূচীর আওতায় এক বিঘা করে জমি চাষের জন্য ২৪০ জন কৃষক পাটের এক কেজি করে বীজ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১০০ জন কৃষক মুগ ডালের পাঁচ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার এবং ১০০ জন কৃষক এক কেজি করে তিলের বীজ এবং ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা