• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ তারুন্যের শক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে মগনামায় শিক্ষাবিদ নুরুল আমিনের নতুন চমক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ছোটন পলাতক পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা পেকুয়ায় বোটের মাঝি ছুরিকাহত, দুই রাউন্ড গুলি বর্ষণ সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন চকরিয়ায় প্রবাসীর জমি জবরদখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা অর্থ আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবাদ সম্মেলন

কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত

মোঃ মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার খুলনা / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

”চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে,, এই স্লোগান কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনু্ষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার বকশিপুর গ্রামে ৩০০ জনকে এই গ্রুপ নির্ণয় করা হয়। দুপুর ২ টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলে সন্ধা ৬ টা পর্যন্ত। সংগঠনে ৩০ জন সদস্য ও ২ জন পরিচালক আছেন। এসব সদস্যের সহযোগিতায় বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়। তাঁদের এই কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে অনেকেই শরিক হন দেন আর্থিক সহায়তা।

এ সময় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের পরিচালক রোকনুজ্জামান,সহকারি পরিচালক নাহিদ বিশ্বাস। ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন,অর্থ-সম্পাদক আবুহেনা রনি, সহকারি হিসাব রক্ষক ফিরোজ হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, লিমন,ইমামুল,তামিম সহ সংগঠনের বিভিন্ন নেতা কর্মিরা এসময় উপস্থিত ছিলেন।

এ সময় পরিচালক রোকনুজ্জামান বলেন, আমাদের রক্তদান সংগঠনটি অরাজনৈতিক সেচ্ছাসেবী একটি সংগঠন। আমাদের সংগঠনটি শুধু রক্তদানি নয় আমরা অবহেলিত মানুষের পাশে থেকে সব সময় কাজ করি। এবং সামাজিক উন্নয়ে সব সময় অগ্রণী ভূমিকা রাখি। আমরা শীতের সময় অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরন,বাল্যবিবাহ প্রতিরোধ,মাদকমুক্ত সমাজ গড়া,সেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, পাখি ও বন্যপ্রাণী আশ্রয়াদান, জনসচেতনতা মূলক ক্যাম্পেইন সহ বিভিন্ন সামাজিত কাজ করে চলেছি। এরি অংশ হিসাবে আমরা আজ আমরা ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আয়োজন করেছি ।

সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন বলেন, আমাদের এই সামাজিক কাজে এলাকার সকলকে কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমদের সংগঠনের সাথে আপনারও সমাজিক কাজে যদি এগিয়ে আসেন তাহলে সমাজটা সুন্দর হবে। তাই আসুন সুন্দর সমাজ গড়তে সবাই সামাজিক উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখি। আর আমাদের সংগঠনের মুল লক্ষ উদ্দেশ্য হচ্ছে, চলবো মোরা এক সাথে জয় করবো মানবতাকে। আজ আমরা গরিব সাধারণ মানুষের মাঝে ইফতার দিতে পেরে আমাদেরও অনেক ভালো লাগছে।

এ সময় স্থানিয় কিছু সাধারণ মানুষের সাথে কথা বল্লে তারা বলেন, এই আশার আলো রক্তদান সংগঠনের সদস্যরা আমাদের পাসে সব সময় থাকে। যে কোনো বিপাদে মানুষকে সাহায্য করে। তারা নিজেরা পড়ালেখার পাশাপাশি নিজেরা অর্থ দিয়ে  সমাজের বিভিন্ন রকম উন্নয়ক মূলক কাজ করেছে। এর আগে মাঠের মধ্য সাধারণ মানুষের জন্য টিউবওয়েল কিনে লাগিয়ে দিয়েছে তারা। আর এটাতে মানুষের খুব উপকার হচ্ছে। তারপরে মাঠ সহ রাস্তার দুইপাসে বজ্রপাত প্রতিরোধের জন্য তালের বীজ লাগিয়েছে। রোজার সময় তারা সবার জন্য ইফতারের ব্যাবস্থা ও করে। শীতার্ত দের খুজে খুজে তাদের শীতবস্ত্র দিয়েছে। আজ আজ আমাদের গ্রামে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হচ্ছে।  আমরা চাই এই সংগঠনটি আরো এগিয়ে যাক সমাজ বিনির্মাণ সবাই আরো ঐক্যবদ্ধ থাকুক। আমরা সব সময় তাদের জন্য দোয়া করি যেন তারা সব সময় এমন কাজে লেগে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা