• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline
সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ তারুন্যের শক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে মগনামায় শিক্ষাবিদ নুরুল আমিনের নতুন চমক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ছোটন পলাতক পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা পেকুয়ায় বোটের মাঝি ছুরিকাহত, দুই রাউন্ড গুলি বর্ষণ সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন চকরিয়ায় প্রবাসীর জমি জবরদখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা অর্থ আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবাদ সম্মেলন

নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নাটোরের সিংড়ায় কৃষক মেছের তালুকদার হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন পলাতক ও ৪ জন উপস্থিত ছিলেন।

নাটোর জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু মামলার এজাহার সুত্রে জানান, দীর্ঘদিন ধরেই সিংড়ার কলিগ্রামের সলেমান মৃধার সাথে মেছের তালুকদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে তাদের দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডাও হয় একাধিকবার। এরই জের ধরে গত ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় নাটোরের সিংড়ার কলিগ্রামের মেছের তালুকদারকে ডেকে নিয়ে যায় তার প্রতিবেশী মছিরন বিবি। এর কিছু সময় পরে মেছের তালুকদার চিৎকারে প্রতিবেশী সহ মেছেরের পরিবারের লোকজন এগিয়ে গিয়ে মেছের কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেছের তালুকদারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহত মেছের তালুকদারের ছেলে বাদি হয়ে ৮ জনকে আসামী করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে এবং তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। এরপর বিভিন্ন সময় অভিযুক্তরা আদালত থেকে জামিনে বের হয়। জামিনে বের হওয়ার পর দুইজন অভিযুক্ত মৃত্যুবরণ করে এবং দুইজন আত্মগোপনে চলে যায়। বাকি ৪ জন অভিযুক্তের উপস্থিতিতে মামলার শুনানী করেন আদালতের বিচারক। দীর্ঘ ২৭ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক পলাতক দুইজন উপস্থিত ৪জন সহ মোট ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা