• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Headline
ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুশনায় জামায়াত প্রার্থী মতিয়ার রহমানের নির্বাচনী জনসভায় জনতার ঢল চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু যারা ভারতের গোলামী করেছে তারা ভারতে রপ্তানী হয়েছে-বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ পেকুয়া-কুতুবদিয়ায় সী-ট্রাক সংযোগে বদলে যাবে উপকূলের যোগাযোগ ও অর্থনীতি: নৌ উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন – মুহাম্মদ শাহাজাহান চকরিয়ায় ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ জনসমুদ্রে পরিণত লামায় দুস্থদের মাঝে এপেক্স বাংলাদেশ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কোটচাঁদপুর বন বিভাগের অভিযান বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার কোণাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক গ্রেফতার

চৌগাছা-যশোর সড়কে আবারো রক্ত; মুখোমুখি সংঘর্ষে আহত ৭

মো: সবুজ হোসেন চৌগাছা প্রতিনিধি,যশোর / ২৩৭ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

চৌগাছা-যশোর সড়কে আবারো ঘটলো ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সোমবার (৩০ নভেম্বর ২০২৫) সকালে স্কুলে যাওয়ার পথে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় স্কুল-কলেজ শিক্ষার্থীবাহী একটি ইজিবাইক ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শিক্ষার্থীদের নিয়ে চৌগাছা শহরের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং শিক্ষার্থীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহতদের মধ্যে ৫ জন স্কুল শিক্ষার্থী, চালকসহ ইজিবাইকের দুই যাত্রী রয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, সড়কে বেপরোয়া গতি ও অসচেতন ড্রাইভিং এর কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। তারা সড়কে নজরদারি বাড়ানো ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা