• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

কোটচাঁদপুর ব্র্যাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার খুলনা বিভাগ / ৩২৪ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

‘মানুষের পাশে আমরা’ এমন স্লোগানে মানবিক সহায়তার অংশ হিসাবে ব্র্যাক মাইক্রোফ্রিন্যান্স কোটচাঁদপুর শাখার উদ্যোগে তিনশতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারী সোমবার দুপুরে কোটচাঁদপুর ব্র্যাক অফিস চত্ত্বরে এ কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার আবু সাঈদ, জেলা সমন্বয়ক শিপ্রা বিশ্বাস, আঞ্চলিক ব্যবস্থাপক রওশনআরা খাতুন, এলাকা ব্যবস্থাপক জুলিয়া পারভীন, শাখা ব্যবস্থাপক মিঠুন কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে তিনশতাধিক অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। শীতের কম্বল পেয়ে সন্তোস প্রকাশ করেন উপজেলার দয়ারামপুর গ্রামের বৃদ্ধা আয়েশা, লক্ষীকুন্ডু গ্রামের বৃদ্ধা আল্পনা, জয়দিয়া গ্রামের দূর্গাসহ উপস্থিত সবাই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা