• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

পেকুয়ায় বসতবাড়িতে আগুন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১১০ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

পেকুয়ায় পূর্ব শক্রুতার জের ধরে বসতঘরে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। রবিবার ভোর (১২ এপ্রিল) ভোর ৪ টার দিকে পেকুয়া সদরের পূর্ব মেহেরনামা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই সময়ে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক জাকের হোসেনের বাড়ির সাথে লাগোয়া নজির আহমদের পরিত্যক্ত বাড়িতে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। কে বা কারা রাতের আঁধারে বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে উল্টো জাকের হোসেন গংকে মামলায় জড়ানোর পাঁয়তারা করছে। স্থানীয় কৃষক জাকের হোসেন জানান, স্থানীয় জামায়াত সমর্থিত জসিম তার ভাইদের নিয়ে এবার আমার জমি জবর জবর দখলের পাঁয়তারা করছে। প্রতি বছর ধান কাটার আগে পেঠানমাতবরপাড়ার রুহুল কাদের মাষ্টার এ ধরনের ঘটনা ঘটায়। স্থানীয় জসিমের ভাই কুতুব উদ্দিন, রিদুয়ান গং আমার বাড়ির সাথে লাগোয়া পরিত্যক্ত বসতঘরে আগুন ধরিয়ে দেয়। আমার পিতা রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে টর্চ মারে। এ সময় বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে সেটা দেখে ফেলে। গত বছর তারা মিথ্যা মামলা দিয়ে আমাকে ৭৩ দিন জেল খাটায়। এবারও এ ভাবে বসতঘরে আগুন জ্বালিয়ে দিয়ে তারা আমাকে মামলা মোকদ্দমার কাজে ব্যস্ত রাখে। এরই ফাঁকে আমার পাকাধানগুলি কেটে নিয়ে যায়। আমি এ বিষয়ে স্বরাস্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মৃত নজির আহমদের ছেলে জাহেদুল ইসলাম জানান, রাতের আধাঁরে দুবৃর্ত্তরা আমার পরিত্যক্ত বসতঘরে আগুন ধরিয়ে দেয়। আমরা জানতে পেরে সকলে এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলি। এ বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা