• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান

মোঃ মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার / ৭৩ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের গর্বিত সন্তান মোঃ আশিকুর রহমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ অসাধারণ কৃতিত্ব অর্জন করায় তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় কোটচাঁদপুরের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুশনা ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম এবং কুশনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো।

কুশনা ইউনিয়ন নাগরিক সমাজের আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় বক্তারা বলেন, আশিকুর রহমানের এ অর্জন শুধু কুশনা ইউনিয়ন নয়, পুরো কোটচাঁদপুর তথা ঝিনাইদহ জেলার জন্য গর্বের বিষয়। তার এই সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কৃতী সন্তানদের সম্মাননা জানাতে তারা পাশে থাকবে।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা