• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline
ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুশনায় জামায়াত প্রার্থী মতিয়ার রহমানের নির্বাচনী জনসভায় জনতার ঢল চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু যারা ভারতের গোলামী করেছে তারা ভারতে রপ্তানী হয়েছে-বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ পেকুয়া-কুতুবদিয়ায় সী-ট্রাক সংযোগে বদলে যাবে উপকূলের যোগাযোগ ও অর্থনীতি: নৌ উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন – মুহাম্মদ শাহাজাহান চকরিয়ায় ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ জনসমুদ্রে পরিণত লামায় দুস্থদের মাঝে এপেক্স বাংলাদেশ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কোটচাঁদপুর বন বিভাগের অভিযান বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার কোণাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক গ্রেফতার

কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

মোঃ মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার খুলনা / ২০২ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মৃত্য

নাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। (২রা ডিসেম্বর) মঙ্গলবার সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের সংলগ্ন তালমিল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

মৃত আনিস কোটচাঁদপুর মডেল থানায় বেতার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আনিস আগে মহেশপুর থানায় কর্মরত ছিলেন সেই সুবাদে বাসা এখনো মহেশপুরে আছেন। সকালে মহেশপুরে থাকা ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে আসছিলেন। কোটচাঁদপুর শহরের বলুহর বাস স্ট্যান্ড সংলগ্ন তালমিল নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। সে সময় গুরুতর আহত আনিসকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। ট্রাক টি আটক করা হলেও পলাতক রয়েছে চালক তাকে শনাক্ত করা হয়েছে। আইনের আওতায় আনতে অভিযান চলছে। মামলা রুজু করা হবে ইতিমধ্যে শ্রোতাল সম্পন্ন হয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা