• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
বিদেশে নিয়ে যাওয়ার নামে প্রতারনার শিকার সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার চকরিয়ায় তিন সাংবাদিকের উপর বালুদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি দুবাইতে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির চকরিয়া জোনাল অফিসে অনুমোদিত ভিলেজ টেকনিশিয়ানদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ৪১ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর তাবাসসুম (সাড়ে ৪) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, শিশুটির পরিবার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকেন। তার বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী ও মা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন।

পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুর আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে একটি রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পরে পুলিশ এসে বস্তা খুলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। দ্রুত এই হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা