• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ তারুন্যের শক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে মগনামায় শিক্ষাবিদ নুরুল আমিনের নতুন চমক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ছোটন পলাতক পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা পেকুয়ায় বোটের মাঝি ছুরিকাহত, দুই রাউন্ড গুলি বর্ষণ সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন চকরিয়ায় প্রবাসীর জমি জবরদখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা অর্থ আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবাদ সম্মেলন

ভোটের পূর্বে প্রবাসীদের কাছে ভোট প্রার্থনায় বিদেশ সফরে প্রার্থীরা

গিয়াস উদ্দিন সিকদার আমিরাত প্রতিনিধি / ৪৭২ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

এবারের সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা ভোট দিতে পারবেন, এই বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন।ফলে প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে।ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের কাছে, নিজ নিজ এলাকার ভোটারদের ভোট প্রার্থনা করতে এসেছেন বিভিন্ন দলের একাধিক প্রার্থী। শনিবার রাতে ঢাকা দোহারের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক নিজ এলাকার প্রবাসী ভোটারদের কাছে আগামী নির্বাচনে ভোট চেয়ে মত বিনিময় করেছেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভোটাররা পোস্টাল ব্যালেটে হোক অথবা সরাসরি বাংলাদেশে গিয়ে হোক আগামী সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদানে উৎসাহিত করছেন প্রার্থীরা।অসংখ্য প্রবাসী দেশে গিয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে ব্যাপক প্রস্তুতিও নিয়ে রেখেছেন।বেশ কয়েকজন আমিরাত প্রবাসী আবার প্রার্থী হওয়ার প্রত্যাশায় নিজ নিজ এলাকায় গিয়ে গন সংযোগও করেছেন।
এদিকে শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত নির্বাচনী গন সংযোগ ও সভা সাবেক ছাত্রনেতা কাজী ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী ব্যবসায়ী নুরুল ইসলাম, আব্দুল বারেক, ছাত্র নেতা জিয়াউর রহমান জিয়া,আজাহার মেম্বার, হুমায়ুন কবির প্রমুখ।
এই অনুষ্ঠানে বক্তারা ঢাকা দোহার সংসদীয় আসনের মনোনীত প্রার্থীকে ধানেরশীষে ভোট দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা