• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

চকরিয়ার সাহারবিলে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ ও পথসভা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৩৬৫ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে সাহারবিল স্টেশনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বাদে আসর সাহারবিল বি.এম.এস উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ পথসভা আয়োজন করে জামায়াতে ইসলামী সাহারবিল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডে এ কর্মসূচি চলে রাত ৯টা পর্যন্ত ।

এরপূর্বে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন অলিগলিতে বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা আব্দুল্লাহ আল ফারুক।

অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
তিনি বলেন, ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলাই আমাদের লক্ষ্য । জনগণ পরিবর্তন চায়, উন্নয়ন ও শান্তির রাজনীতি চায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সেক্রেটারী মো: হুসনে মোবারক,সাংগঠনিক সম্পাদক ওমার আলী । শাহারবিল ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আশরাফুল মোস্তফা বিন নূরী,ইউনিয়ন সেক্রেটারী আব্দুল্লাহ আল নোমান পলাশ ।

পথসভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব শব্বীর আহমদ ওসমানী এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মাস্টার নূর মোহাম্মদ ।

বক্তারা দাঁড়িপাল্লা মার্কার পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এলাকা উৎসবমুখর হয়ে উঠে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা