• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেয়ের বাবাকে মারধর, জখম সিংড়ায় মারামারির ঘটনায় ডিম আড়ৎদার নিহত আমি আপনাদের নেতা না সন্তান কোটচাঁদপুরে দোয়া অনুষ্ঠানে-শিমুল মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরল ২ শিশু চকরিয়ায় কম্পিউটার সার্টিফিকেট বিতরণ ও কম্পিউটার ট্রেনিং পরিদর্শন কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কক্সবাজারের উন্নয়ন:সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চকরিয়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ সিংড়ায় স্থানীয়দের হামলায় আহত তিন পুলিশ সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫

সিংড়ায় মারামারির ঘটনায় ডিম আড়ৎদার নিহত

সিংড়া ( নাটোর) প্রতিনিধি: / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নাটোরের সিংড়া পৌর এলাকায় মারামারির ঘটনায় আব্দুল ওহাব (৫৩) নামে এক ডিম আড়ৎদারের নিহতের অভিযোগ উঠেছে।

রবিবার সন্ধ্যায় সিংড়া পৌর এলাকার চয়েন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আব্দুল ওহাবের সঙ্গে একই এলাকার মোল্লাপাড়া মহল্লার ফাইজুল নামে এক ব্যক্তির একটি ক্যানেল/ ছোট খাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে রবিবার সন্ধ্যায় চয়েন মোড় এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

এ সময় ফাইজুল সজোরে ঘুষি মারলে আব্দুল ওহাব মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল ওহাব পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও সিংড়া পৌর এলাকার মোল্লাপাড়া মহল্লার আনসার প্রামাণিকের ছেলে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা