চকরিয়া পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক বলেন, মাতামুহুরী নদী ভাঙ্গন এই অঞ্চলের বড় সমস্যা । কোনাখালী ইউনিয়ন একটি বন্যাকবলিত এলাকা , প্রতিবছর বন্যায় রাস্তা-ঘাট, ঘরবাড়ি ও ফসল নষ্ট হয় । কোনাখালী ইউনিয়নবাসীর একজন হয়ে এসব সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবো। তিনি বলেন, আইয়ামে জাহিলিয়াতে নারীদের জীবন্ত কবর দিত, নারীদের কোনো অধিকার ছিল না । মদিনায় ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে নারী সমাজ সবচেয়ে বেশি সম্মানিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) রাত ১০টায় চকরিয়া উপজেলার কোনাখালী হাশেমিয়া আনোয়ার কাদের সুন্নিয়া মাদ্রাসার ১ম বার্ষিক মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন । মাহফিলে প্রধান আলোচক ছিলেন, লোহাগাড়া সুফিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জামাল উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম চৌধুরী । কোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: নুরুল কবির । মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা এম এন মাহবুব আলম।
প্রধান অতিথি আরো বলেন, নারী সংস্কার কমিশনকে আগে সংস্কার করতে হবে, ইসলাম বিরোধী নারী কমিশন দিয়ে কখনো নারীদের বাস্তব অধিকার প্রতিষ্ঠা হবে না । সেখানে ইসলামের জ্ঞান রাখেন এমন নারীকে অন্তর্ভুক্ত করতে হবে । বিগত ৫৪ বছরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি ,গরিবের ভাগ্য পরিবর্তনে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থার কোন বিকল্প নেই।