• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

কয়রায় জেলে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার খুলনা বিভাগ / ৪০৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

জেলে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আইডিও সংস্থার বাস্তবায়নে ও অক্সফার্মের অর্থায়নে সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আইডিও প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার। এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রার আহবায়ক মোঃ গোলাম রব্বানী, সাংবাদিক ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের ম্যানেজার মোঃ মিজানুর রহমান। সমন্বয় সভায় সরকারি সেবাগুলো যাতে নারী জেলেরা পায় তার উপর গুরুতা¡রোপ করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কয়রার নারী জেলে সদস্যরা সরকারি সকল সুযোগ সুবিধা যাতে পায় তার জন্য সকল দপ্তর থেকে সার্বিক সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা