• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

চকরিয়া পৌরশহরে জামায়াতের দাওয়াতী অভিযানে ব্যাপক সাড়া

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ১৬১ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

চকরিয়া পৌরসভা জামায়াতের আয়োজনে গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযান পরিচালনা করা হয়। বুধবার (৩০ এপ্রিল) আসরের নামাযের পর অনুষ্ঠিত দাওয়াতী অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।

চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর বিশিষ্ট সমাজসেবক মো. আরিফুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে পৌরসভার ভাঙ্গারমুখ স্টেশন থেকে শুরু করে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার চত্বরে এক সমাবেশে মিলিত হয়। এতে জননেতা আবদুল্লাহ আল ফারুক প্রধান অতিথির বক্তব্য রাখেন।

গণসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করেন ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ শাকের উল্লাহ, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার রেজাউল করিম, সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক মাওলানা হাফেজ এহসানুল হক, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডাঃ জামাল হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল হোসাইন, ৬নং ওয়ার্ড সহকারী সেক্রেটারি তরুণ সমাজ মো. আতিকুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে জননেতা আবদুল্লাহ আল ফারুক পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবিরের নির্দেশনায় জামায়াত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সাথে নিয়ে জনতা শপিং সেন্টার এবং নিউ মার্কেটের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সঙ্গে সালাম ও কুশলাদি বিনিময় করেন। পরে পৌরশহরের বায়তুশ শরফ জামে মসজিদে মাগরিবের নামাযে অংশগ্রহণ।

এদিন পৌরসভা জামায়াতের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযান মাগরিবের নামাযের পর চা পর্বের মধ্যদিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা