• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন মাতামুহুরি সাংগঠনিক উপজেলার বর্ণাঢ্য র‍্যালি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ২০১ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাতামুহুরি সাংগঠনিক উপজেলার উদ্যোগে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১ মে) বিকাল ৫ টায় বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ থেকে শুরে করে ফেরিঘাট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ।

এতে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার শহর জামায়াতের আমীর, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক । বিশেষ অতিথি ছিলেন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা ফরিদুল আলম, কক্সবাজার কার্যনির্বাহী পরিষদ সদস্য সাইফুল্লাহ মুসলিম আজাদ, শ্রমিক কল্যাণের চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক এইচএম রুহুল কাদের। উপজেলা সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমার আজমের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের মাওলানা ওমর হামজা, সাবেক সভাপতি মাওলানা আবুল কালাম, সাবেক ছাত্রনেতা কুতুবউদ্দিন, শহীদুল ইসলাম।

এসময় প্রধান অতিথি বলেন, মাতামুহুরি এলাকাটি লবণ শ্রমিক, মৎস্য শ্রমিক ও কৃষি নির্ভর । এলাকার লবণ চাষিরা লবণের ন্যায্য মূল্য পায় না । পুজিপতিরা দীর্ঘদিন ধরে কৃষক ও শ্রমিকদের রক্তশোষণ করছে । অবিলম্বে লবণের সিন্ডিকেট ভেঙ্গে লবন চাষী ও কৃষক-শ্রমিকদের ন্যায্য মূল্য এবং পারিশ্রমিক দিতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা